পটুয়াখালীতে প্রকাশ্যে ছিনতাই, আতঙ্ক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৭ পিএম

পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র সদর রোডের নতুন বাজার এলাকায় আয়েশা আক্তার শিলা নামের এক নারীর গলা থেকে প্রকাশ্যে স্বর্ণের চেন ছিনতাই হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় নতুন বাজারের হালিমা সুপার শপ দোকানের সামনে লোকালয়ে এই ঘটনা ঘটে।

মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী চলন্ত অবস্থায় গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় কয়েকজন পথচারী দৌড়ে ধাওয়া করেও তাদের আটকাতে পারেননি।

এ ঘটনার পর থেকে সদর রোডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই নিয়ে গত পাঁচ দিনে পটুয়াখালী শহরের তিন নারীর গলার স্বর্ণের চেইন ছিনতাই হলো।

ছিনতাইয়ের কবলে পড়া নারী আয়েশা আক্তার শিলা জানান, সন্ধ্যায় বাজার করার উদ্দেশ্যে তিনি কলেজ রোডের বাসা থেকে সদর রোডের নতুন বাজার এলাকায় আসেন। হালিমা সুপার শপ থেকে কিছু কেনাকাটা করে কাঁচা বাজার করার জন্য রাস্তার বিপরীতে দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় হেলমেট ও কালো জ্যাকেট পরা দু’জন ছিনতাইকারী তার গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন কেড়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী আয়েশা আক্তার শিলা পটুয়াখালী পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তা। তার স্বামী কলেজ রোড নিবাসী মোতাহার হোসেন হাওলাদার একজন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ফল ব্যবসায়ী ফরিদ হোসেন জানান, ওই নারীর চিৎকার শুনে আমরা স্থানীয় কয়েকজন মোটরসাইকেলটিকে তাড়া করি- কিন্তু দ্রুত গতির কারণে আটকানো সম্ভব হয়নি।

আরেক প্রত্যক্ষদর্শী খাইরুল আহসান জানান, ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। ছিনতাইর কবলে পড়া নারীর চিৎকার শুনে তাকিয়ে দেখি একটি মোটরসাইকেলে দুই যুবক দ্রুত ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাচ্ছে। পরে জানতে পারি ওই নারীর স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে।

এলাকার ব্যবসায়ী শিশির কর্মকার জানান, সদরের নতুন বাজার এলাকায় এর আগে এ ধরনের ছিনতাই হয়নি। কারণ এটি জনবহুল এলাকা। আজকের ঘটনায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে সারা শহরে যে সিসি ক্যামেরা বসানো হয়েছে তার আওতায় এই ছিনতাই ঘটনা এসেছে কিনা তা খোঁজ করা হচ্ছে।

আরও পড়ুন: চাঁদপুরে সাতসকালে সড়কে ঝরলো তিন প্রাণ

এদিকে, একাধিক সূত্র জানিয়েছে একদিন আগে সোমবার শহরের নিউমার্কেট এলাকায় এবং গত শুক্রবার কালিকাপুর চৌরাস্তা এলাকায় পৃথক দুটি ঘটনায় একই স্টাইলে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ছিনতাইয়ের খবরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগেও শহরের অন্যত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।


একাত্তর/আরএ

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর