বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য খালাস হচ্ছে মোংলা বন্দরে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫১ পিএম

মোংলা বন্দর জেটিতে খালাস হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর পাইলিংয়ের স্টিল পাইপের শেষ চালান। পাইপের এ চালান নিয়ে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে বিদেশী জাহাজ এম,ভি জুপিটার।

ভিয়েতনাম থেকে আসছে বঙ্গবন্ধু রেলসেতুর এ সকল মালামাল।

স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেডের খুলনার জেনারেল ম্যানেজার জিয়াউল হক জানান, ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর ৩ হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিক টন স্টিলের পাইলিং পাইপের ১৪তম শেষ চালান নিয়ে মঙ্গলবার দুপুরে মোংলা বন্দরে ৮ নম্বর জেটিতে ভিড়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি জুপিটার।

জাহাজটিতে আসা ২৩০ প্যাকেজের এ পাইলিং পাইপ খালাসের কাজ চলছে। জাহাজ থেকে খালাস করে বার্জে (নৌ-যান) নেয়া হচ্ছে সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে।

তিনি বলেন, সেতুর স্টিলের পাইলিং পাইপের এটি শেষ চালান। এরপর পর্যায়ক্রমে আসবে সেতুর মূল স্টেকচারের স্টিলের মালামাল।

আরও পড়ুন: পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

এ পাইপ খালাস শেষে এম,ভি জুপিটার ২৪ ফেব্রুয়ারি মোংলা বন্দর ত্যাগ কবরে বলেও জানান জিয়াউল হক।


একাত্তর/আরএ

মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেন নবনির্মিত যমুনা রেলসেতুর ওপর দিয়ে অতিক্রম করার মধ্যে দিয়ে রেলসেতুতে নিয়মিত ট্রেন চলাচল শুরু হলো।
মোংলা বন্দরের পশুর নদীতে ডুবে যাওয়া কার্গো জাহাজ থেকে কয়লা তোলা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে এস্কেভেটর দিয়ে এই কয়লা অপসারণের কাজ শুরু করে মালিকপক্ষ।
মোংলা বন্দরের পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পশুর নদীর ডুবোচরে আটকে তলা ফেটে ৮০০ মেট্রিকটন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এমভি প্রিন্স অব ঘষিয়াখালী।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর