গাজীপুরে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৩ পিএম

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিলের বাবা আবদুল বাতেনের গাজীপুরের গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও পুলিশের ইউনিফর্ম লুট করে নিয়ে গেছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বেলতলী গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। 

অতিরিক্ত ডিআইজি'র বাবা আব্দুল বাতেন জানান, ঘটনার সময় কেবল তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন। মধ্যরাতে বাড়ির দরজার লক ভেঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল। তারা হাফপ্যান্ট পরা ছিল। কারও মুখে মাস্ক, কারও মুখ কাপড় বাঁধা ছিল। এরপর গলায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে তারা প্রায় তিন ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা ও ছেলের পুলিশের ইউনিফর্ম লুট করে নিয়ে যায়। 

তিনি জানান, ডাকাতদলের লোকজন তার ও তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে ফেলে। কোনো শব্দ করলে মেরে ফেলার হুমকি দেয়। এরপর প্রায় আধা ঘণ্টা ধরে চলে আসবাবপত্র তছনছ ও লুটপাট। 

আরও পড়ুন: পুনরায় বংশী নদী দখলের মহোৎসব

আবদুল বাতেন আরও জানান, লুটপাট শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের দুজনকে বেঁধে রেখে যেতে চান ডাকাত দলের সদস্যরা। নিজের অসুস্থতার কথা বলে অনুরোধ করার পর তাঁদের না বেঁধেই ডাকাতেরা চলে যায়। পরে বাইরে এসে আশপাশের লোকজনকে ঘটনার কথা জানান তারা। 

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, ঘটনার খবর পেয়ে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
জামালপুরে গভীর রাতে একটি বাড়িতে এসিড নিক্ষেপ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক দম্পতি গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন। তবে পুলিশ একে ডাকাতি বলতে নারাজ; তাদের প্রাথমিক ধারণা,...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর রাতে এক ব্যবসায়ীর বাড়িতে দস্যুতার ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে জখম করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর