পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৬ পিএম

পটুয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে জেলার বাউফল উপজেলা শহরের হাসপাতাল রোডের বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন বিকেল পাঁচটার দিকে বাউফল আওয়ামী লীগের একাংশের উদ্যোগে শহরে একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি হাসপাতাল রোড এলাকা অতিক্রম করার সময় এতে অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপজেলা বিএনপির কার্যালয়ে  ঢুকে পড়ে। এসময় তারা হাতুড়ি দিয়ে বিএনপি বন্ধ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে  প্রবেশ করে। পরে কার্যালয়ের নিচতলা ও দোতালার চেয়ার, টেবিল, আলমারি ও জানালার গ্লাস ভাঙচুর করা হয়।

পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবির বলেন, বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার জন্য আওয়ামী লীগের একটি পক্ষ বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙেছে। আর এর জেরে মেয়র জুয়েলের উপস্থিতিতে আওয়ামী লীগের একটি গ্রুপ বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। 

image


এব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল সাংবাদিকদের বলেন, এ ঘটনার সঙ্গে তিনি বা তার দলের কোনো নেতাকর্মী  জড়িত নয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের দায় এড়াতে বিএনপি নিজেরাই নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে।

আরও পড়ুন: বিএনপি নির্বাচন না এলে আইসিইউতে যাবে: কাদের

এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন, বিএনপি কার্যালয়ে  হামলার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

image


উল্লেখ্য,  এর আগে রোববার ভোরে বাউফল শহরের সড়কের মুজিব চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখের অংশের পাথর ভেঙে বিকৃত করে রাখে দুর্বৃত্তরা। আওয়ামী লীগ নেতা কর্মীদের সন্দেহের তীর বিএনপির দিকেই রয়েছে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর বাউফলে সড়কের ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের বিপজ্জনক ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক সাধারণ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর...
কষ্ট সইবার মতো আর অবশিষ্ট কেউ রইল না। নিভে গেলো একটি পরিবারের সবকটি প্রাণ। একে একে পরপারে চলে গেলেন স্বামী, স্ত্রী ও তাদের তিন সন্তান। গ্যাসের আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়...
পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে চার দিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের কোনাবাড়ি মৌচাক এলাকার একটি বাসা থেকে তাদের...
পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর