ঠাকুরগাঁওয়ে চোরের সর্দার আমির গ্রেপ্তার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৫ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চোরের সর্দার আমিরুল ইসলাম আমিরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে আমিরের গ্রামের বাড়ি সন্ধারই আগাটলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশিচত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার যত চুরির ঘটনা ঘটেছে সবগুলোর মূল হোতা আমির। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় অভিযোগ রয়েছে। বাড়ির সদস্যদের চেতনানাশক মেডিসিন দিয়ে অজ্ঞান করে ঘরের স্বর্ণালংকারসহ বিভিন্ন দামি জিনিসপত্র লুটপাট ও বিভিন্ন দোকানে চুরির ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কিন্তু আত্মগোপনে থাকার কারণে তাকে এতদিন ধরা সম্ভব হয়নি। 

আমিরকে উত্তরবঙ্গের মধ্যে চোরদের মুল হোতা বা সর্দার বলা হয়। রংপুর বিভাগে মোটরসাইকেল, দোকান ও বাড়িতে চুরি চক্রের প্রধান হোতা তিনি। একটি সঙ্গবদ্ধ চোর চক্রের নিয়ন্ত্রকও তিনি। 

আরও পড়ুন: এমবাপের ডাবল সেঞ্চুরির ম্যাচে পিএসজির জয়

গত দুই মাস ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে অবশেষে রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

রাণীশংকৈল অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ইতিমধ্যে সাতটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়াও রাণীশংকৈল থানার চুরির ঘটনায় আরেকটি মামলা দিয়ে মোট আটটি মামলার অভিযোগে তাকে সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকালে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির সদ্য পদত্যাগী মহাসচিব ও ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের...
ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর