আসামি ধরতে গিয়ে অতর্কিত হামলার শিকার পুলিশ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২ পিএম

পঞ্চগড়ে এজাহার নামীয় আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যরা অতর্কিত হামলার শিকার হয়েছেন। এসময় আসামি পক্ষের লোকজন পুলিশকে মারধর, ওয়াকি-টকি ছিনিয়ে নেওয়াসহ পোশাক ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন পুলিশের চার সদস্য। তাদের মধ্যে দুই জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ঘটনাস্থলকে হামলাকারী চার নারী ও দুই পুরুষসহ ছয় জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার আটোয়ারী উপজেলার  তোড়িয়া ইউনিয়নের কিসমত দাপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন, আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) দীনবন্ধু রায় (৩২), কনস্টেবল জাহাঙ্গীর আলম (২৭), রাকিবুল হাসান (২৭) ও মাসুদ রানা (২৮)।

তাদের মধ্যে কনস্টেবল রাকিবুল হাসান ও মাসুদ রানা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও উপপরিদর্শক (এসআই) দীনবন্ধু রায় ও কনস্টেবল জাহাঙ্গীর আলম আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

পুলিশ জানায়, দুপুরে ওই এলাকায় একটি মামলার এজহারভুক্ত আসামি ধরতে যাওয়া হয়। আসামিকে গ্রেপ্তারের পর হাতকড়া লাগানোর সময় পেছন থেকে তাদের পক্ষের ২০ থেকে ২৫ জন নারী ও পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটাসহ হামলা করে। এসময় তারা আসামি শহিদুল ইসলামকে ছিনিয়ে নেওয়াসহ উপ পরিদর্শক দীনবন্ধু রায়ের ওয়াকি-টকি কেড়ে নিয়ে পুলিশ সদস্যদের এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে। ঘটে পুলিশের পোশাক ছিঁড়ে ফেলার ঘটনাও। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে খবর পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: পরীক্ষা না দিয়েও প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি

আটোয়ারী থানার ওসি বলেন, ছিনিয়ে নেওয়া ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে চার নারী ও দুই পুরুষকে আটক করা হয়েছে। এছাড়া ছিনিয়ে আসামিকে খুঁজে আবারও গ্রেপ্তার করা হয়েছে। আটকদের নামে মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর