ভটভটির সঙ্গে সংঘর্ষে নিহত বাইকচালক

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১২:২৩ পিএম

নওগাঁর রাণীনগরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক যুবক জয়রুপ দত্ত আপন (২৬) এর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার আঞ্চলিক মহাসড়কের খট্টেশ্বর সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল চালক জয়রুপ দত্ত আপন আত্রাই উপজেলার ভবানীপুর চৌধুরীপাড়া গ্রামের বাদল দত্তের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়রুপ দত্ত আপন একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। সে নওগাঁ শহরে একটি প্রিন্টিং প্রেসের দোকানে ডিজাইনার হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে দোকানের কাজ শেষে রাণীনগর উপজেলার আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় জয়রুপ খট্টেশ্বর সরদারপাড়া এলাকায় পৌঁছালে আত্রাইয়ের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। আর ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। 

এ সময় স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে রাণীনগর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালককে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়রুপকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেল চালক জয়রুপকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনায় ভটভটিটি গভীর খাদে পড়ে যাওয়ায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আর ভটভটির ড্রাইভারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ভটভটি উদ্ধার করাসহ ড্রাইভারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


একাত্তর/এআর


টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
বগুড়া সদরের মহাসড়কে রেস করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
নওগাঁয় গরু-ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে এক চোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ নিহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর