বালু বোঝাই ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৬:৫১ পিএম

ফরিদপুর শহরে বালু বোঝাই একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় শহরের গোয়ালচামট আঙ্গিনা ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা হলেন ইনজামুল শেখ (২১) ও অপরজন অজ্ঞাত ২৫ বছরের এক তরুণ। নিহত ইনজামুল সদর উপজেলার বৈঠাখালী গ্রামের এলাহী শেখের ছেলে। তিনি আলফা ইসলামী ইনস্যুরেন্সে চাকরি করতেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ চন্দ্র জানান, আঙ্গিনা ব্রিজের উপরে বালু বোঝাই ট্রাকটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়। 

আরও পড়ুন: আত্রাই নদের রাবার ড্যাম দুই বছর ধরে অকেজো

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর