পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী নিহত

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২:০২ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপভ্যানের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে সিএনজি অটোরিকশাচালকসহ আরও দুইজন গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মো. বেলাল হোসেন (৪৭) উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সিলাদি গ্রামের আলী আহমেদের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বাজার থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উপজেলার সোনাইমুড়ী পৌরসভা সড়কের জমিদার বাড়ির সামনে পৌঁছলে পিছন দিক থেকে বেপরোয়া গতির একটি পিকআপভ্যান সেটিকে ধাক্কা দেয়। 

আরও পড়ুন: গোলাঘরে ধানের নিচে মিললো কোটি টাকার হেরোইন

এসময় পিকআপভ্যানের ধাক্কায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হালিম ব্যবসায়ী বেলাল মারা যান।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  


একাত্তর/এসজে 

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর