সস্ত্রীক পুলিশের ওপর হামলা, যুব গেমসের পাঁচজনের জামিন

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০১:৪২ পিএম

শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে ফেরার পথে রাজশাহী রেলস্টেশনে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে রাজশাহীর কুস্তি দলের কোচসহ ১২ খেলোয়াড়ের বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় আঠারো বছরের কম বয়সী পাঁচ খেলোয়াড়ের জামিন মঞ্জুর করেছে আদালত। 

সোমবার (৬ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক মোহা. হাসানুজ্জামান এ রায় দেন। একই মামলায় বাকি সাতজন খেলোয়াড়কে রোববার (৫ মার্চ) রাতেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

মামলা সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে প্লাটফর্মে নামার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কনেস্টবল গোলাম কিবরিয়া ও তার স্ত্রী রাজিয়া সুলতানার ওপর হামলা করেন রাজশাহীর কুস্তি দলের খেলোয়াড়রা। 

তাদের অভিযোগ, ঢাকা থেকে যুব গেমস খেলে ফেরা রাজশাহীর কুস্তি দল তাদের মারধর করে। এ ঘটনায় রাজিয়া সুলতানা বাদি হয়ে রেলওয়ে থানায় ১২ খেলোয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার জানান, খবর পেয়ে পুলিশ প্ল্যাটফর্ম থেকে ১২ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক সাতজনকে রাতেই রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালত কারাগারে পাঠায়। 

এদিকে, আদালত থেকে জামিন পাওয়া খেলোয়াড়রা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন: ডাকাতের সঙ্গে গোলাগুলিতে ছয় পুলিশ আহত, গ্রেপ্তার ছয়

আসামিপক্ষের আইনজীবী মাইনুল ইসলাম জানান, পাঁচ আসামি শিশু এবং খেলোয়াড়, এই বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। কোর্ট প্রবেশন এবং সমাজকর্ম অধিদপ্তরকে তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা আসামিদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রতিবেদন দাখিল করবেন। 


একাত্তর/এসজে

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর