ডাকাতের সঙ্গে গোলাগুলিতে ছয় পুলিশ আহত, গ্রেপ্তার ছয়

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০১:১৭ পিএম

সাতক্ষীরার কলারোয়ায় ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

রোববার (৫ মার্চ) দিবাগত রাত সোয়া দুইটার দিকে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কের কলারোয়া উপজেলার কোটার মোড়ে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ একটি পিস্তল ও দুইটি গুলিসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে। 

সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। 

পুলিশ জানায়, এ ঘটনায় আহতরা হলেন কলারোয়া থানার ওসি মো. নাসিরউদ্দীন মৃধা, উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক রঞ্জন ও সাতক্ষীরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। 

আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজরালি গ্রামের হুমায়ূন কবীর (৩৭), যশোর কোতোয়ালী থানার মোল্লার পাড়ার সাইদুল ইসলাম (৫৬), একই পাড়ার মিজানুর রহমান (৪৫), একই জেলার শার্শা উপজেলার বসন্তপুর গ্রামের আবুল কালাম (৫৩) একই গ্রামের আব্দুল্লাহ (৩০) ও সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়ার শেখ সাইদুজ্জামান (২৮)। 

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দীন মৃধা জানান, একটি ডাকাতদল ডাকাতি করার প্রস্তুতি নিয়ে যশোর থেকে সাতক্ষীরার দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ কলারোয়া উপজেলা মোড়ে কয়েকজনকে দুইটি প্রাইভেটকার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে ওসি, উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক রঞ্জন ও সাতক্ষীরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান গুলিবিদ্ধ হন। 

ওসি আরও জানান, পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দলের সদস্য মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়। এসময় পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ মিজানুর রহমানসহ ছয়জন ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি পিস্তল, দুইটি গুলি ও দুইটি প্রাইভেটকার। 

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: সীমা অক্সিজেনের কর্মকর্তার মৃত্যু

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সফিকুর রহমান জানান, গুলিবিদ্ধ পাঁচজন পুলিশ সদস্যকে রাত চারটার দিকে ভর্তি করা হয়। এর মধ্যে উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ছাড়া অন্যদের সোমবার (৫ মার্চ) সকাল ৯টার দিকে ছুটি দেয়া হয়েছে। এছাড়া পুলিশ মিজানুর রহমান নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করেছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান জানান, এ ঘটনায় কলারোয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসজে

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয়...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর