খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে নদীতে পাথর বোঝাই ট্রাক

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০১:২৯ পিএম

খাগড়াছড়িতে ব্রিজ ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এতে সাজেক ও বাঘাইছড়িতে বিকল্প পথে ছোট যান চললেও যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলার দীঘিনালা উপজেলার মাইনী নদীর ওপর বেইলি সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, সেতুটি ভেঙে পড়ায় খাগড়াছড়ি সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি ও পর্যটন কেন্দ্র সাজেকের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা পায়ে হেঁটে নদী পারাপার হচ্ছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে বিস্ফোরণ: কারখানা মালিকসহ ১৬ জনের নামে মামলা

খাগড়াছড়ি সড়ক বিভাগে উপ- বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, সেতুটি সেনাবাহিনীর ২০ ইসিবি আওয়াতাধীন। তবে ২০ ইসিবির মেজর আবু নোমান মো. মঈনুল ইসলাম জানান, সড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করে সেতুটি সংস্কারের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য সেতুটি ২০১৭ সালে একবার অতিরিক্ত মাল বহনের কারণে ভেঙে পড়েছিল।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর