বনলতা সেনের শহরে নারীদের রূপকথা

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০২:৩৫ পিএম

‘...আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন..’-নাটোরে কবি জীবনানন্দ দাসকে বনলতা সেন দু-দণ্ড শান্তি  দিয়েছিলেন কি না, তা জানা না গেলেও সেবা দিয়ে পুরো জেলার মানুষের হৃদয় জয় করেছেন সাত নারী। তারা  নাটোর জেলার সবকটি উপজেলার নির্বাহী কর্মকর্তা।

শুধু জেলার সাত উপজেলাতেই নয়- সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, বিচারক এমনকি পৌরসভার দুইটি মেয়র হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নারীরা। জীবনানন্দ বেঁচে থাকলে আজ হয়তো তৃপ্তির ঢেকুর তুলতেন!

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, গত কয়েকবছর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নারীদের পদয়ান বেশি থাকলেও গত ২২ ফেব্রুয়ারিতে সিংড়া উপজেলায় মাহমুদা খাতুনের পদায়নের মাধ্যমে নারী নির্বাহী কর্মকর্তাদের শতভাগ পদায়ন নিশ্চিত হন।

সাত নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে নাটোর সদর উপজেলায় দায়িত্ব পালন করছেন সারমিনা সাত্তার, নলডাঙ্গায় রোজিনা আক্তার, বাগাতিপাড়ায় নীলুফা সরকার, লালপুরে শামীমা সুলতানা, বড়াইগ্রামে মারিয়াম খাতুন, গুরুদাসপুরে শ্রাবণী রায় এবং সিংড়ায় মাহমুদা খাতুন।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী হাজারো পদক্ষেপ নিয়েছেন। এবার নাটোরে সেই পদক্ষেপের ষোলকলা পূর্ণ হলো।  

তিনি বলেন, মেধা, দক্ষতা ও চ্যালেঞ্জ গ্রহণের একাগ্রতা নিয়ে নাটোরের পুরুষদের সঙ্গে সমানতালে নারী উপজেলা নির্বাহী অফিসাররা। তাদের সঙ্গে কাজ করার সুযোগটাও আনন্দের। কেননা এটা ইতিহাসের অংশ হয়ে গেলো।

তিনি আরও বলেন, শৃঙ্খলা ও সততার চর্চায় রীতিমতো পুরুষদের পেছনে ফেলেই এগিয়ে চলছে নারী কর্মকর্তারা। নানা চাপ মোকাবিলা করে প্রতিনিয়তই কৃতিত্বের সাক্ষর রেখে চলেছেন প্রতিটি ক্ষেত্রের নেতৃত্বস্থানীয় জেলার নারীরা।

লালপুরের ইউএনও শামীমা সুলতানা বলেন, আমি মনেকরি নারী কর্মকর্তা মানেই একটি ইতিবাচক এবং শক্তিশালী শব্দ। অনেকেই মনে করেন এটি একটি দুর্বলতা। কিন্তু আমার মনে হয় নারীরা মায়া-মমতা এবং দরদ দিয়ে অর্পিত দায়িত্ব পালন করে থাকেন।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সাত্তার বলেন, এটি নিশ্চয় আমাদের জন্য সৌভাগ্যের। অসহায় নারীরা যখন বিশ্বাস করে তাদের মনের কথা খুলে বলেন এবং ভরসা করেন ন্যায় বিচার পাবার তখনই একজন নারী কর্মকর্তা হিসেবে নিজেকে প্রশান্তি এবং সার্থকতা বোধ হয়।

নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ বলেন, নারীদের উন্নয়নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন তার উজ্জ্বল উদাহরণ হলো নাটোরে সব উপজেলায় নারী নির্বাহী কর্মকর্তার পদায়ন। নারীদের এমন ক্ষমতায়নের জন্য শেখ হাসিনাকেই ক্ষমতায় থাকা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঢাকায় বিস্ফোরণ: বার্ন ইউনিটে ভর্তি সবার শ্বাসনালি পোড়া

সম্মিলিত সাংস্কৃতিক জোট নাটোর জেলা কমিটির সভাপতি উম্মে খাইরুন নাহার বিজলী বলেন, এক সময় নাটোরের মেয়েরা ঘরকন্যার কাজ ছাড়া কিছুই করতো না। রান্না করা, গোবর তোলা এসবই যেন ছিল নাটোরের মেয়েদের কাজ। এখন এই সকল ইউএনও’দের দেখে তরুণীরা উজ্জীবিত হবে। মেয়েরা দেশ গড়ার কাজে আরও অবদান রাখতে অনুপ্রাণিত হবে।

নাটোর মহিলা পরিষদের সভাপতি শ্যামা বসাক বলেন, নারীর ক্ষমতায়নের যে আন্দোলন মহিলা পরিষদ করেছে তা যেন এখানে সফল হয়েছে। 


একাত্তর/এসি

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর