ইটভাটায় শ্রমিককে শিকলে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৮:২১ পিএম

লক্ষ্মীপুরের একটি ইটভাটায় এক শ্রমিককে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতন ও তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ভুক্তভোগী নারী এ অভিযোগ করেন। বিকেলে তিনি সদর মডেল থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনকে ঘটনাটি জানান।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর চররমনী গ্রামের বনফুল ব্রিকস এন্ড কোম্পানিতে (বিবিসি) এই ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী। এরপর ৯৯৯ এ ফোন পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযানে যায়। 

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্যাতিত ব্যক্তি চট্টগ্রামের আজিমপাড়া এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন। পরিচিত একজনের সঙ্গে তিন মাস আগে তিনি লক্ষ্মীপুরের ওই ইটভাটায় কাজ করতে আসেন। তিনদিন আগে ওই লোক পালিয়ে যায়। 

মঙ্গলবার (৭ মার্চ) ইটভাটায় আসলে জামাল মাঝি, নিজাম মাঝি ও দিনাজ তার কাছে ওই লোকটির সন্ধান চান। এতে ব্যর্থ হওয়ায় তারা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। এদিকে দীর্ঘসময় ধরে ঘরে না ফেরায় স্বামীকে খুঁজতে ইটভাটায় যান তার স্ত্রী। 

এরপর তার স্বামীর কাছে টাকা পাওনা থাকার কথা জানায় ইটভাটা কর্তৃপক্ষ। টাকা পেলেই তাকে ছাড়া হবে বলে জানায় তারা। 

ভুক্তভোগী নারী জানান, টাকা না দিতে পারলে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। পরে তিনি বাসায় চলে যান। এরপর গভীর রাতে জামাল মাঝি, নিজাম মাঝি ও মিনাজ ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এরপর আরও ছয়জন গিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে তারা তার ডান হাতে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেন বলে অভিযোগ করেন ওই নারী। 

আরও পড়ুন: পঞ্চগড়ে সংঘর্ষ: ১৩ মামলায় গ্রেপ্তার ১৬৫

তিনি বলেন, ‘আমরা অগ্রিম কোন টাকা নেইনি। তবুও তারা আমার স্বামীকে বেঁধে রেখে নির্যাতন করেছে। আমি ছাড়াতে গেলে তারা আমাকে ধর্ষণ করে। নিরুপায় হয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে ও স্থানীয়দের সহযোগিতায় জানাই। তারা ঘটনাস্থলে পৌঁছে আমার স্বামীকে বাঁধা অবস্থায় পেয়েছে।’

এদিকে ঘটনাটি সাজানো বলে দাবী করে অভিযুক্ত জামাল মাঝি, নিজাম মাঝি ও মিনাজ দাবি করেন, তাদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ সাজানো হয়েছে। এ রকম কিছুই হয়নি।  

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, ভুক্তভোগী নারীর কাছ থেকে ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।


একাত্তর/এসজে

উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর