যমুনার চরে শিশুকে গলাকেটে হত্যা, ঘাতকসহ পাঁচজন আটক

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০১:৪৪ পিএম

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার চর থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১২ মার্চ) সকালে উপজেলার জোতপাড়ার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত তানজিদ সরকার (৯) গাজীপুরের কুনিয়াগাছা গ্রামের লতিফ সরকারের ছেলে। গাজীপুরে বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে বাড়ির মালিকের ছেলেকে হত্যা করে পুতে রাখা হয়। 

এ ঘটনায় টাঙ্গাইলের নাগরপুরের তেবাড়িয়া পুর্বপাড়া গ্রামের মাখন মিয়ার ছেলে ঘাতক সোহাগ হোসেন (২০), তার স্ত্রী সুমাইয়া, মা চায়না খাতুন, বাবা মাখন মিয়া ও খালা জুলেখা খাতুনকে আটক করেছে পুলিশ।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাড়িতে ঘাতক সোহাগের মা ও বোন ভাড়া থাকতো। ভাড়া দেয়া নিয়ে বাড়ির মালিকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ নিয়ে দ্বন্দ্বের জের ধরে কৌশলে গত শুক্রবার সকালে বাড়ির মালিকের ছেলে তানজিদকে নিয়ে বের হয় সোহাগ।

এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে থানায় অভিযোগ করলে চৌহালী থানা পুলিশ সোহাগকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রোববার সকালে চৌহালীর জোতপাড়া চর থেকে পুঁতে রাখা শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বালুর ট্রাকের সঙ্গে মুরগির পিকআপের সংঘর্ষে দুইজন নিহত

ওসি আরও জানান, এরপর পুলিশ সোহাগের আরও চার স্বজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন তিনি।


একাত্তর/জো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর