আশুলিয়ায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নিহত তিন

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:১০ পিএম

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিনজন নিহত হয়েছেন। সেপটিক ট্যাংকে নামার প্রায় সাত ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেডের সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয় হয়।

জানা গেছে, নিহতরা হলেন হলেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু (১৬) এবং পোশাক শ্রমিক রাকিব (২২) ও মোহাম্মদ আলী (২৬)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে ওই কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য সেপটিক ট্যাংকে নামেন পরিচ্ছন্নতা কর্মী মিঠু। প্রায় দেড় ঘণ্টা পরও তার কোনও সাড়াশব্দ না পেয়ে একে একে আরও দুই পোশাক শ্রমিক নেমে পড়েন। পরে তারাও আর ফিরে আসেননি। 

এরপর রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

এদিকে, এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তারা সবাই গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। 

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন: কুমিল্লায় জনবিক্ষোভ থামাতে পুলিশের গুলি, আহত ১০

ডিইপিজেড ফায়ার সার্ভিসের টিম লিডার এমদাদ হোসেন একাত্তরকে জানান, তিনজনের মৃত্যু বিষাক্ত গ্যাসে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর