যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৩:৫৭ পিএম

কিশোরগঞ্জে যৌতুক না দেয়ায় স্ত্রী জোসনা বেগমকে ছুরিকাঘাতে হত্যার অপরাধে স্বামী চাঁন মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ১ লাখ টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের প্রয়াত আ. রশিদের মেয়ে জোসনা বেগম ঘটনার ৯ বছর পূর্বে প্রবাস জীবন শেষে দেশে ফেরেন। এরপর প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়া তালাকপ্রাপ্ত হয়ে ২য় স্বামী হিসেবে চাঁন মিয়ার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর জোসনা বেগমের বিদেশ থেকে আনা টাকা-পয়সা স্বামী চাঁন মিয়া কৌশলে হাতিয়ে নেন। এরপর থেকেই বিভিন্ন সময় যৌতুকের জন্য চাঁন মিয়া শারীরিক ও মানসিকভাবে জোসনা বেগমকে নির্যাতন করে আসছিল।

কোন সামর্থ্য না থাকায় জোসনা বেগম যৌতুক দিতে অস্বীকৃতি জানালে স্বামী চাঁন মিয়া ক্ষিপ্ত হন। এক পর্যায়ে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি সদর উপজেলার বৌলাই পূর্ব ভরাটি এলাকায় জোসনা বেগম আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় চাঁন মিয়া পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে জোসনাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গলাচিপায় গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

ঘটনায় পর দিন জোসনা বেগমের ভাই আলাল মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে এস আই মিজানুর রহমান ওই বছরের ৩০ নভেম্বর আদলতে চার্জশীট দাখিল করেন। আদালত সাক্ষী প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন বলে জানা গেছে।


একাত্তর/আরএ

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর