অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিমানবাহিনী সদস্যের মৃত্যু

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৮:৪১ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিমান বাহিনীর এক সার্জেন্টের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ের ১১টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত বিমানসেনা আনোয়ার হোসেন (৩৯) উপজেলার হাকিমপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে ঢাকার কুর্মিটোলা ঘাঁটিতে কর্মরত ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাত দিনের ছুটি নিয়ে কর্মস্থল থেকে বাড়ি আসেন আনোয়ার। সকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তিনি। পথে উপজেলার দাদপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বসু চৌকিদার পোল সংলগ্ন আল আকসা মসজিদের সামনের সড়কে পৌঁছালে অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মাটিবাহী ট্রাক্টরের চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


একাত্তর/জো

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর