মায়ের কোল থেকে শিশু চুরি

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১১:০৬ এএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকা থেকে মায়ের কোল থেকে সাজিদ ফারাজী নামের তিন মাসের এক শিশু সন্তান চুরি হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) ভোর রাতে বাবা-মা ঘুমিয়ে থাকা অবস্থায় এ ঘটনাটি ঘটে। 

শিশু সাজিদ ফারাজী লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পতির ছেলে।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, এদিন ভোররাতে মৃদু ঝড় বাতাস ও বৃষ্টির হওয়ার ফলে শিশুটির বাবা-মা ঘুম থেকে উঠে বাইরে যান। এরপর ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করে পুনরায় শুয়ে পড়েন। নিজেদের অজান্তে কোন এক সময় তারা ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন শিশু সাজিদ পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে তার সন্ধান মেলেনি।

খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ওই বাড়িতে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজজ্জামান বলেন, শিশুটিকে খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর