মাইক্রোবাস-থ্রি হুইলার সংঘর্ষে প্রাণ গেলো নার্সের, আহত দুই

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৮:০৩ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের সাথে থ্রি-হুইলারের সংঘর্ষে কুন্তি রাণী (২৭) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মাইক্রোবাসের মরিয়ম বেগম (৪০) ও থ্রি-হুইলারের যাত্রী আব্দুল কাইয়ূম (৩৩)।

শনিবার বিকেলে উপজেলা দেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুন্তি রাণীর বাড়ি উপজেলার পামুলী ইউনিয়নের সরকারপাড়া এলাকায়। তিনি ওই এলাকার প্রীতিময় কুমার বর্মনের স্ত্রী। কুন্তি রাণী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেশাগত কাজ শেষে থ্রি-হুইলার যোগে বাসায় ফিরছিলেন কুন্তুি। তারা উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট চুলিয়ার মোড় এলাকায় এলে বোদা থেকে দেবীগঞ্জগামী মাইক্রোবাসের সাথে ওই থ্রি-হুইলারের সংঘর্ষ হয়। এতে থ্রি হুইলারটি দুমড়ে মুচড়ে যায়, এসময় ঘটনাস্থলেই কুন্তি রানীর মৃত্যু হয়।

আরও পড়ুন: মাহিয়া মাহী ও তার স্বামীর বিরুদ্ধে দুই মামলা

সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী মরিয়ম বেগম ও থ্রি-হুইলারের যাত্রী আব্দুল কাইয়ূম গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভর্তি করা হয়।

এদিকে ঘটনার পরপরই মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। 

দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব আলী সড়ক দুর্ঘটনায় এক সেবিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরবিএস  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর