গাঁজা ব্যবসায়ীর ছুরিকাঘাতে দুই পুলিশ আহত

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১২:৩১ পিএম

খাগড়াছড়িতে গাঁজা ব্যবসায়ীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৮ মার্চ) বিকেলে জেলা সদরের গুগড়াছড়ি এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটককৃতর নাম মংসাচিং মারমা (৩৬)। আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে বিকেলে গুগড়াছড়ি এলাকায় অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় চার কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। ডিবি পুলিশ সিএনজি চালিত অটোরিকশায় করে আসামিদের নিয়ে ফেরার পথে এসআই নিক্সন চৌধুরী (৩৮) ও কনস্টেবল নাজমুল ইসলামকে (২৮) ছুরিকাঘাত করে পালিয়ে যায় আসামিরা।

খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিথিলা বড়ুয়া জানান, আহতদের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: মোংলা বন্দরে ড্রেজার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, পলাতক আসামিদের ধরতে অভিযান চলছে। জেলায় মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর