আরাভ খান নিয়ে মুখ খুলছে না আশুতিয়া গ্রামের মানুষ

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২:৪৮ পিএম

গ্রামের মানুষের কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিলো সম্প্রতি আলোচিত স্বর্ণব্যবসায়ী আরাভ খান। যিনি এক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। 

গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরোন ইউনিয়নের দরিদ্র রবিউল ইসলাম বা আরাভ খান কিভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তা নিয়ে প্রশ্ন তার গ্রামের মানুষেরও। 

সম্প্রতি আলোচনায় আসা দুবাইয়ের স্বর্ণব্যবসায়ী রবিউল ইসলাম সোহাগ ওরফে আরাভ খানের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরোন ইউনিয়নের আশুতিয়া গ্রামে। 

তারা বাবা মতিয়ার মোল্লা যশোরের নোয়াপাড়ায় ভাংড়ির ব্যবসা করতেন। দেনার দায়ে ছেলেকে পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে। আর নিজে চলে যান বাগেরহাটের মোল্লাহাটে। 

এরপর অষ্টম শ্রেণি পর্যন্ত গ্রামে পড়াশুনা করে শহরে যায় আরাভ। এই আরাভই এখন শত শত কোটি টাকার মালিক, যার অর্থের উৎস নিয়ে আছে ধোঁয়াশা।

আরাভের খোঁজ নিতে তার গ্রামের বাড়িতে গেলে ক্যামেরা দেখে লুকিয়ে যান স্বজনরা। তার বাবা-মা সম্প্রতি ছেলের কাছে গেছেন, তাই তাদের দেখা পাওয়া যায়নি। 

বাকি স্বজনরা কেউই তাকে নিয়ে কোন কথা বলতে চাননি। শত চেষ্টা করেও ক্যামেরার সামনে বা পেছনে তাদেরকে কথা বলানো যায়নি। ফলে আরাভ নিয়ে তাদের কাছে কিছু জানা যায়নি।

তবে গ্রামের মানুষ জানান, দীর্ঘদিন সে এলাকায় ফেরেনি। কিন্তু গত কয়েক বছর ধরে দলবেঁধে এলাকায় এসে আড্ডা দিতেন। 

সোহাগ মোল্লা, হৃদয় শেখ, আপন এসব ভিন্ন ভিন্ন নামে আরাভকে চিনতেন গ্রামের মানুষ। তারা জানেন না কি করে, রবিউল ইসলাম ওরফে আপন এতো টাকা ও বিত্তের মালিক হলেন। 

দরিদ্র পরিবারের সন্তান কিভাবে এত টাকার মালিক হলেন সে নিয়ে সবার প্রশ্ন থাকলেও মুখ ফুটে কেউ বলতে চাননি। তবে, তার এই বদলে যাওয়া কারও নজর এড়ায়নি।

গ্রামে প্রচার আরাভের বিয়ের সংখ্যা কমপক্ষে ২০টি। ছয়টির মত বিয়ের বিচার-সালিশে স্থানীয় জনপ্রতিনিধিরা অংশও নিয়েছেন। এক স্ত্রী সুরাইয়া আক্তার কেয়াও হত্যা মামলার আসামি।

ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি ওরফে আপন ওরফে আরাভ খান সম্প্রতি আরব আমিরাতের দুবাইয়ে একটি গয়নার দোকান উদ্বোধন করেছেন। 

সেটি উদ্বোধন করতে বাংলাদেশ থেকে উড়ে যান ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেত্রী ফারদিন দীঘি, ইউটিউবার হিরো আলমসহ বিনোদন জগতের আরও কয়েকজন। 

আর সেই আয়োজন ঘিরে দেশে শুরু হয় তোলপাড়। ওই অনুষ্ঠানের আগে আগে পুলিশ জানায়, এই আরাভ আর কেউ নন, পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম।

গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানাতে আরাভ বা রবিউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা গেছে ৯টি। তবে, মামলার সংখ্যা আরও বেশি।


গোপালগঞ্জের বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় এজাহারভুক্ত আসামি সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা কৃষক লীগ সভাপতি আবদুল মন্নান রসুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গোপালগঞ্জে কবর থেকে তিনটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। তবে আরও তিনটি খবর খোঁড়া অবস্থায় দেখা গেলেও তাতে মরদেহগুলো আছে।
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর