নদী ভরাট করে সড়ক নির্মাণ, টিএমএসএসকে ১০ লাখ টাকা জরিমানা

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৮:৫৭ পিএম

বগুড়া সদরে করতোয়া নদী ভরাট করে সড়ক নির্মাণের দায়ে বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘকে (টিএমএসএস) ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন এই রায় দেন।

এর আগে গত শনিবার টিএমএসএস নদী ভরাট করছে এমন অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ওই সময় নদীর সীমানা দখল করলে সরকারি নিয়ম অনুযায়ী জরিমানা দিতে রাজি থাকার মর্মে মুচলেকা দেন টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা। এছাড়াও মুচলেকা অনুযায়ী নদী এলাকায় টিএমএসএসের যাবতীয় কাজ বন্ধ থাকার কথা ছিল।

ওই দিনের সিদ্ধান্ত মোতাবেক আজ সোমবার নদীর সীমানা পরিমাপ করেন ইউএনও ফিরোজা পারভীন। এ সময় করতোয়া নদীর সীমানার মধ্যে ভরাট করে রাস্তা নির্মাণের সত্যতা পান তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম। অনাদায়ে টিএমএসএসের সিনিয়র সহকারী পরিচালক নজিবর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

এদিকে জরিমানার পরপরই টিএমএসের কর্মকর্তা-কর্মচারীরা গণ্ডগোল সৃষ্টি করেন। তারা আদালতের রায় পরিবর্তণের জন্য ইউএনও ফিরোজা পারভীনকে চাপ দিতে থাকেন।

image

আরও পড়ুন: এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণ জয়

এ সময় রায় অস্বীকার করে টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বলেন, এখানে একটি রাস্তা করা হয়েছে, এটি সাময়িক। এ রাস্তায় স্থানীয় লোকেরা চলাচল করে। এখানে পরিবেশের কোনো আইন লঙ্ঘন হয়নি। কারা অভিযোগ করেছে, কারা বলেছে এটা আপনার অফিসে বসে দেখা উচিত। আজকে আপনি নদী পরিমাপ করতে আসছেন। যথাযথভাবে পরিমাপ করে দেখেন কোথায় টিএমএসএস নদীর মধ্যে আসছে।

আদালতের জরিমানার বিষয়টি নিশ্চিত করেন ইউএনও ও নির্বাহী হাকিম ফিরোজা পারভীন। তিনি বলেন, শনিবার করতোয়া নদী ভরাটের অভিযোগে ঘটনাস্থলে এসেছিলাম। তখন আমি নারী শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। শ্রমিকরা জানিয়েছেন, তারা টিএমএসএসের জন্য কাজ করছেন। আমার কাছে তাদের বক্তব্য রেকর্ড করা আছে।

ইউএনও আরও বলেন, আজকে করতোয়া নদী পরিমাপের সীমানা নির্ধারণের দিন ছিল। পরিমাপে দেখা যায় করতোয়ার মাঝ দিয়ে বালু দিয়ে একটি রাস্তা নির্মাণ  হচ্ছে। এ ছাড়াও আমি টিএমএসএসের অংশে ময়লা ও বালু ফেলা হচ্ছিল, সেই কাজ বন্ধ রাখতে বলেছিলাম। কিন্তু আজ এসে দেখি সেই কাজ চলমান ছিল। এ জন্য পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সালের ১৫ ধারায় টিএমএসএসকে ১০ লাখ টাকা জরিমানা করেছি। অনাদায়ে একজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর দখল-দূষণ দিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও সার্বক্ষণিক সদস্য ড. মুজিবুর রহমান হাওলাদার ২০১৯ সালে বগুড়ার করতোয়া, যমুনা ও বাঙ্গালী নদী সরেজমিন পরিদর্শন করেন। তাদের দেওয়া প্রতিবেদনে করতোয়া দখলকারীদের বিরুদ্ধে বগুড়া জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

জাতীয় নদী রক্ষা কমিশন বগুড়া জেলা প্রশাসকের (পদাধিকার বলে জেলা নদী রক্ষা কমিটির আহ্বায়ক) কাছে পাঠানো এই চিঠিতে উল্লেখ করে, নদীর জায়গায় অবৈধভাবে দখলে নিয়ে টিএমএসএস ভবন বা স্থাপনা তৈরি অব্যাহত রেখেছে। নদীর জায়গায় এভাবে অবৈধ স্থাপনা নির্মাণে বিরুদ্ধে হাইকোর্টের রিট পিটিশনের সংশ্লিষ্ট রায়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে অবৈধ দখল থেকে নদীকে রক্ষা করতে সিআরপিসি আইনের ১৩৩ ধারা প্রয়োগ নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের জমি অবৈধভাবে দখলের দায়ে টিএমএসএসসহ অন্যান্য সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় ফৌজদারী মামলাও রুজু করতে হবে।

চিঠিতে আরও বলা হয় (পরামর্শ ২১), সদরের নওদাপাড়া মৌজায় মম ইন (ইকো পার্ক) পার্কের ময়লা-আবর্জনা করতোয়া নদীতে ড্যাম্পিং করা হচ্ছে। এবং অবৈধভাবে নদী থেকে বালু তোলা হচ্ছে। এতে নদীর ভূগর্ভ ভেঙে তীর বসে যাচ্ছে। অবিলম্বে নদীতে ময়লা-আবর্জনা ড্যাম্পিং বন্ধ করতে হবে।

চিঠির আরেকটি অংশে উল্লেখ রয়েছে, মম-ইন এক্সটেনশন বিনোদন পার্ক করতোয়ায় বাঁধ দিয়ে কৃত্রিম আইল্যান্ড তৈরি করেছে। নদীর গর্ভস্থলে এ ধরনের কৃত্রিম আইল্যান্ড তৈরি করে নদীকে দ্বিখন্ডিত করে নদীর দুপাশকে নদীর প্রবাহকে স্তিমিত ও গতিপথ পরিবর্তন করে করতোয়ার সর্বনাশ করছে। এটি সম্পূর্ণ বেআইনি। জরুরি ভিত্তিতে এটি উচ্ছেদ করতে হবে। টিএমএসএস রাষ্ট্রের বা নদীর জায়গা অবৈধ দখলে জড়িত থাকার ফলে জাতীয় স্বার্থ পরিপন্থি কাজের জন্য ফৌজদারী আইনে মামলা রুজু করতে হবে।  


একাত্তর/আরবিএস  

অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে চার হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইলে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে স্মার্ট এলপিজি টাঙ্গাইল নামে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর