পর্যটকের উৎপাতে জীববৈচিত্র হারাচ্ছে টেংরাগিরি বনাঞ্চল

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১২:০৯ পিএম

হাজারো পর্যটকের নিয়ন্ত্রণহীন অবাধ বিচরণ ও সাগরের ঢেউয়ের ভাঙনে বিপন্ন হয়ে পড়েছে পটুয়াখালীর টেংরাগিরি বনাঞ্চল। পর্যটকদের লাগানো আগুনে ধ্বংস হচ্ছে বনের গাছ, সাগরের ভাঙনে কমছে বনের পরিধি। এমন অবস্থায় ঝড়-ঝঞ্জা থেকে উপকূলীয় এলাকা রক্ষায় এই বনাঞ্চল বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা। 

দেশের দ্বিতীয় বৃহত্তর সুন্দরবন খ্যাত টেংরাগিরি ম্যানগ্রোভ বনাঞ্চল। বনটির আয়তন ১৩ হাজার ৬৪৩ একর। এখানে প্রায় দুই কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টেংরাগিরি ইকোপার্ক। ২০১৩ সালে উদ্বোধনের পর থেকেই ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠে টেংরাগিরি। 

ইকোপার্কে দেখা যায় মায়াবী হরিণ, কাঠবিড়ালি, কুমির, বানর, শুকর, সরীসৃপসহ নানা ধরনের বন্যপ্রাণী। এছাড়া আছে সুন্দরবনের হাজারও গাছ। বাহারি এসব গাছের মধ্য দিয়ে আঁকাবাঁকা তিন কিলোমিটার পথ হাঁটলেই দেখা মিলবে সমুদ্র সৈকতের।

বরগুনার তালতলী উপজেলা থেকে পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটার পশ্চিম সৈকত পর্যন্ত বিস্তৃত এই বন পর্যটকদের কাছে পরিচিত ফাতরার বন হিসাবে। এই বনে হিংস্র বাঘ ছাড়াও সুন্দরবনের সব প্রাণীই আছে। তাই সুন্দরবন বেড়ানোর অনুভূতি পেতে ফাতরার বনে যান কুয়াকাটা বেড়াতে যাওয়া পর্যটকরা।

তবে ফাতরার বন ধ্বংসের কারণ হয়ে উঠছে এই পর্যটন। দলবেঁধে পর্যটকদের হৈ-হুল্লোরে এখন আর হরিণ-বানরের দেখা মেলে না। তার উপর ম্যানগ্রোভ গাছে আগুন ধরিয়ে দিচ্ছে অনেক পর্যটক। নানাভাবে ইকোপার্কটি ধীরে ধীরে হারাচ্ছে তার জীববৈচিত্র। 

টেংরাগিরি সংরক্ষিত ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্যও নষ্ট হচ্ছে বলে পরিবেশ কর্মীরা অনেক দিন থেকেই সোচ্চার হলেও এনিয়ে প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। পরিবেশ কর্মীরা বলেন, এই ম্যানগ্রোভ বনাঞ্চল টেকানো না গেলে প্রাকৃতিক ঝড়-ঝঞ্জা থেকে দক্ষিণাঞ্চলও রক্ষা পাবে না। তাই প্রাণ-প্রকৃতি রক্ষা করেই পর্যটনের উন্নয়ন করতে হবে।

১৩ হাজার ৬৪৪ একর জমি নিয়ে তৈরি হয়েছিলো ফাতরার বন বা টেংরাগিরি বনাঞ্চল। তবে অপরিকল্পিত পর্যটন আর দুর্বৃত্তদের গাছ কেটে নেয়ায় কমে যাচ্ছে এর আয়তন।


একাত্তর/আরবিএস  

নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
সোমবার থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচল করবে পর্যটকবাহী চার জাহাজ। ডিসেম্বর থেকে দ্বীপে রাত্রিযাপনের অনুমতি থাকায় ও পর্যটকের সাড়া পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
পূর্ব সুন্দরবনের কচিখালীতে ভ্রমণে এসে বিদেশি এক নারী পর্যটক মারা গেছেন। হার্টঅ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর