ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১১:২৯ এএম

ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে পেতে রাখা ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে স্কুল ছাত্র জাহিদুল খানের (১২) মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ মার্চ) রাত ১০টার দিকে নলছিটি  পৌরসভার ৩নং ওয়ার্ডের শীতলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ঐ এলাকার রিপন খানের ছেলে এবং  নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করতো বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহিদুল তার পাশ্ববর্তী কয়েকজন বন্ধুর সাথে রাতে নান্দিকাঠি গ্রমের একটি ঘেরে মাছ ধরতে যাচ্ছিলো। ঘেরটির পাশের  ধান ক্ষেতে পূর্ব থেকে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা ছিল। হঠাৎ করে জাহিদুল ঐ ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তাকে বিদ্যুতায়িত আবস্থা দেখে সাথে তার বন্ধুরা বাড়িতে গিয়ে জানায়। বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকা লোকজন বিক্ষুব্দ হয়ে ধানক্ষেতের মালিক সুমন হোসেনের বসত ঘরে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে  মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নলছিটি অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি প্রেরণ করা হবে এবং নিহতের অভিভাবকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এআর

ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর