দাম্পত্য কলহের জেরে শিশুকে হত্যার পর মাটিচাপা

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৮:১৩ পিএম

গাজীপুরে দাম্পত্য কলহের জের ধরে শিশুকে হত্যার পর মাটিচাপা দেয়ার অভিযোগে এক রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান জিএমপির উপ-কমিশনার (গোয়েন্দা) ইব্রাহিম খান।

গ্রেপ্তার হওয়া তাহারুল মিয়া রংপুরের পীরগঞ্জ থানার জামালপুর গ্রামের  ইয়াসিন আলীর ছেলে।

উপ-কমিশনার ইব্রাহিম খান বলেন, গত ১৫ মার্চ বিকেলে নগরের ইসলামপুর এলাকায় স্থানীয় কবির হোসেনের সদ্য মাটি ভরাট করা ফাঁকা জমিতে মাটিচাপা অবস্থায় ছয় বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে শিশুর বাবা জাফর আলী ঘটনাস্থলে গিয়ে শিশুটি তার ছেলে শাখাওয়াতের বলে শনাক্ত করেন। এ ব্যাপারে বাসন থানায় শিশুটির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্তের পর বুধবার (২২ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে হত্যায় অভিযুক্ত তাহারুল মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান উপ-কমিশনার।

পুলিশের জিজ্ঞাসাবাদে তাহারুল জানান, নিহত শিশুর জ্যাঠাতো বোন শারমিনের সঙ্গে দুই বছর আগে তার  বিয়ে হয়। বিয়ের পর তারা গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া পেয়ারাবাগান এলাকায় নিহত শাখাওয়াতের পরিবারের সঙ্গে একই বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ও শিশু শাখাওয়াতের মার বকাঝকার আক্রোশ থেকে তাহারুল গত ১৩ মার্চ বিকেলে শিশুটিকে অপহরণ করে ইসলামপুর এলাকায় নিয়ে যান। সেখানে রাত আটটার দিকে শাখাওয়াতের পরনের লুঙ্গি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মাটিচাপা দিয়ে চলে যান। অনেক খোঁজাখুঁজির পরও স্বজনরা তাকে না পেয়ে পরদিন থানায় নিখোঁজ ডায়েরী করেন। 

আরও পড়ুন: শার্শা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার রহস্য ও উদঘাটনের জন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তির বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে ঘটনায় জড়িত পলাতক আসামি তাহরুলকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেন বলে জানান জিএমপির উপ-কমিশনার (গোয়েন্দা) ইব্রাহিম খান।


একাত্তর/জো

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর