রানা প্লাজা ধসের ১০ বছর, প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৪:১৬ পিএম

রানা প্লাজা ধস ও হাজারো শ্রমিক নিহতের ১০ বছর পূর্ণ হলো শুক্রবার (২৪ এপ্রিল)। এ উপলক্ষ্যে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে বেলা ১১টায়।

দিনটি উপলক্ষে সাভারের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আলোকচিত্র প্রদর্শনী ও সভা করেছে। তিনদিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনী চলবে।

আলোকচিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন রানা প্লাজার আহত শ্রমিক রূপালী আক্তার।

প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন নিহত গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানা প্লাজায় নিহতদের স্বজন, শ্রমিক ও সংগঠকরা।

শ্রমিক সংগঠনের নেতারা মনে করছেন, রানা প্লাজার ঘটনা পোশাক শ্রমিকদের আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সারা দুনিয়ার কারখানার ইতিহাসে এটি বিরল ঘটনা। যেটি যথাযথ মর্যাদায় পালন সংগঠন দায়িত্ব।

আরও পড়ুন: দাউদকান্দিতে বাসচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

তাছলিমা আক্তার বলেন, রানা প্লাজায় মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো। দোষীদের শাস্তি দাও অবিলম্বে মজুরি বোর্ড ও ২৫ হাজার টাকা মজুরি করো -এই আহবানসহ ক্ষতিপূরণের আইন বদল এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ অন্যান্য দাবি নিয়ে আলোচনা ও আলোকচিত্রের আয়োজন করা হয়।


একাত্তর/আরএ

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর