হাঁসের খামারে ১৫ ফুট অজগর উদ্ধার, পরে বনে অবমুক্ত

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৯:৩৩ পিএম

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক গৃহস্থের হাঁসের খামার থেকে বড় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মেপে দেখা গেছে, অজগরটি লম্বায় ১৫ ফুট এবং ওজন প্রায় ১৬ কেজি। পরে সাপটি বনে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের মিজান খলিফার হাঁসের খামার থেকে সাপটি উদ্ধার এবং পরে সন্ধ্যায় বনে ছেড়ে দেওয়া হয়। 

image


পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শামসুল আরেফিন জানান, ওই খামারে ঢুকে অজগর সাপটি দুটি হাঁস খেয়ে ফেলে। খামারের লোকজন বিষয়টি দেখে বন সুরক্ষা বিষয়ক সিপিজি কমিটির গ্রুপ লিডার খলিলুর রহমানকে জানান। পরে তিনি ভিটিআরটি দলের স্থানীয় গ্রুপ লিডার আলম হাওলাদারকে সঙ্গে নিয়ে সাপটি উদ্ধার করে রেঞ্জের শরণখোলা স্টেশন অফিসে নিয়ে আসেন। এরপর সন্ধ্যার দিকে বনরক্ষীদের উপস্থিতিতে সাপটি বনে ছেড়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: নির্মাণের আগেই বিলীন বেড়িবাঁধ, ভেসে গেছে ২২০ কোটি টাকাও

সুন্দরবন পাশে হওয়ায় প্রায়ই অজগর সাপ লোকালয়ে চলে আসছে বলে জানা এই বন কর্মকর্তা। 


একাত্তর/এসি

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
এক মাস চার দিন পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে সুন্দরবন থেকে বাড়ি ফিরে এসেছেন বাগেরহাটের শরণখোলার দুই জেলে। বুধবার (২৭ মে) সকালে মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরে আসেন।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর