মোংলায় বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মী আটক

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১০:৩৩ এএম

বাগেরহাটের মোংলায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক, ছাত্রদল নেতা মো. মুজাহিদ, মিঠাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি লুৎফর আমির, যুবদল নেতা শফিকুল শেখ ও জিয়ার শেখ। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার (২৭ মার্চ) সকালে আটকদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

তিনি জানান, থানার আগের নাশকতার মামলায় তাদেরকে আটক করা হয়েছে। ওই সকল নাশকতার মামলার বাকী আসামিদেরকেও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এদিকে, বিনা উস্কানিতে ও কোন কর্মসূচী ছাড়াই পুলিশ অহেতুকভাবে বিএনপি নেতাকর্মীদের আটক করছে দাবি করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, যাদেরকে আটক করা হয়েছে তাদের কারো নামে কোন মামলা ও জিডি পর্যন্ত নেই। অহেতুক ইফতার ও তারাবীর সময় এ সকল নেতাকর্মীকে আটক করছেন পুলিশ। 

তিনি আরও বলেন, পুলিশ যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, সেখানে অসৎ উদ্দেশ্যে মিথ্যা মামলায় নিরীহ নেতাকর্মীদেরকে আটক করে পবিত্র রমজান মাসে আতংক সৃষ্টি করছে।


একাত্তর/এসজে

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর