দুই শিশুকে গলাটিপে হত্যায় সৎ ভাইয়ের ফাঁসির আদেশ

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৩:৩৫ পিএম

কুমিল্লায় দুই শিশু হত্যায় এক সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ মার্চ) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। 

সাজা পাওয়া আসামি নাম আল শফিউল ইসলাম ওরফে ছোটন (২৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা। 

মামলার বিবরণে জানা যায়,  ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি ছোটন দুই সৎ দুই ভাই মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬) গলাটিপে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান। 

পরে শিশু দুটির মা রেখা বেগম বাদি হয়ে সৎ ছেলে ছোটনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় থানার মামলা করেন। পরে ওই বছরের পহেলা মার্চ আসামি গ্রেপ্তার হলে জবানবন্দি দেন। এরপর তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আজিজুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

আরও পড়ুন: সমকামীদের ফাঁদে পড়েন ইমতিয়াজ, হত্যায় গ্রেপ্তার তিন

মামলায় রাষ্ট্রপক্ষে ১৩ জনের  সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। পরে আদালত তাকে এই সাজা দেন।  

রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাড. নজরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাড. মো. কাইমুল হক রিংকু।


একাত্তর/এসি

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর