পল্লীবিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে হামলার শিকার

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১০:৫১ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পল্লীবিদ্যুতের বকেয়া বিল আদায় করতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন জোনাল অফিসের লোকজন। গুরুতর আহত হয়েছেন সাজু নামের একজন পল্লিবিদ্যুতের মিটার রিডার কাম ম্যাসেঞ্জার। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (২৭ মার্চ) বিকালে উপজেলার কাশিপুর কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সহকারী জোনাল ম্যানেজার মোকছেদুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতেই পাঁচজনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফুলবাড়ী জোনাল অফিসের সহকারী জোনাল ম্যানেজার মোকছেদুল ইসলাম ১৭-১৮ জনের একটি টিম নিয়ে বকেয়া আদায় করার জন্য উপজেলার কাশিপুর কলেজ মোড়ের আব্দুর রহমানের ছেলে আসাদুজ্জামানের রহমান বস্ত্র বিতানে বকেয়া আদায়ের কাজ শুরু করলে পাশে ওঁত পেতে থাকা ওই এলাকার আব্দুর রহমানের ছেলে আলতাফ হোসেন (৪১), মৃত ইউনুছ আলীর ছেলে তাজুল ইসলাম (২৭), আব্দুল আজিজের ছেলে নাজমুল হুদা (২৬) ও আরও ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল একত্রিত হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পল্লিবিদ্যুতের টিমের উপর হামলা চালায়। 

এজাহারে উল্লেখ, এসময় পল্লিবিদ্যুৎ সমিতির মিটার রিডার সাজু (৩৯) লাইন শ্রমিক গুল বাহার ও ড্রাইভার তরুণ কুমার চক্রবর্তীকে বেধড়ক মারপিট করেন তারা। ছিনিয়ে নেওয়া হয় তাদের একটি মোবাইলসহ নগদ ২২ হাজার টাকা ও লাইনম্যানের টুলস। 

খবর পেয়ে ফুলবাড়ী জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও মঙ্গলবার একই ইউনিয়নের অনন্তপুর এলাকায় পল্লিবিদ্যুতের লোকজন বকেয়া বিল আদায় করতে গিয়ে আবারও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

ফুলবাড়ী পল্লি বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আসাদুজ্জামান জানান, বিদ্যুতের বকেয়া বিল আদায়ের জন্য সেখানে তাদের লোক গেলে তারা অতর্কিতে হামলা চালায়। থানায় মামলা করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন: যশোরে অস্ত্র ও গুলিসহ অস্ত্র তৈরির কারিগর আটক

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর