দরবেশ ছদ্মবেশে হেরোইন পাচারকালে একজন আটক

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০৬:০১ পিএম

মাজারের দরবেশ ছদ্মবেশে নিয়মিত রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ী থেকে ভারতীয় হেরোইন সংগ্রহ করে পাচারকালে র‍্যাবের হাতে আটক হয়েছেন এক ব্যক্তি।

বুধবার (২৯ মার্চ) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া বাইপাস মোড় থেকে তাকে ৭৬ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।

জানা গেছে, আটককৃত ব্যক্তি খুলনা সদর উপজেলার আশরাফুল মামুর এলাকার মৃত মাহাবুবুল আলমের ছেলে মো. শফি ফকির (৩২)। দীর্ঘদিন থেকে তিনি এভাবে হেরোইন পাচার করে আসছিলেন।

র‌্যাব-৫ সিপিসি-১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার বিকেলে গোদাগাড়ী উপজেলার উজানপাড়া বাইপাস মোড়ের হাজি সুপার মার্কেটের তাপস জুয়েলার্সের সামনে থেকে অটোরিকশায় করে যাওয়ার সময় হেরোইনসহ হাতেনাতে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৭৬ লাখ টাকা বলেও জানান তিনি। 

আরও পড়ুন: কালুখালীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাবের কোম্পানি অধিনায়ক।


একাত্তর/জো 

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর