মাইক্রোবাসের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১১:১১ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দিনাজপুর-রংপুর মহাসড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের বেকিপুল বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত গোলজার আলী (৪৫) চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকার মৃত গোমুল্লা শাহের ছেলে ও ফজলে রাব্বী দুলাল (৪০) পার্শ্ববর্তী খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডুবলিয়া গ্রামের মৃত ইসহাক আলী ছেলে। 

স্থানীয়রা এলাকাবাসী জানান, রাণীরবন্দর থেকে মোটরসাইকেলযোগে গোলজার আলী ও ফজলে রাব্বী দুলাল বেকিপুল বাজার এলাকায় এসে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: ভটভটিতে নসিমনের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার কর্তব্যরত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল জানান, এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর