শিবগঞ্জে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০১:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৯৪২ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।  

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের সদস্যরা এক অভিযানে তাকে আটক করে।

জানা গেছে, আটককৃত মো. জাহাঙ্গীর আলম (৪৪) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফিউজিপাড়া গ্রামের মো. কায়েস উদ্দিনের ছেলে। 

শনিবার (১ এপ্রিল) সকালে র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আজমতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের এক তলা বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৪২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৫ সিপিসি-১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/জো

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর