মধুর পাশ ও শঙ্কা নিয়ে সুন্দরবনে মৌয়ালরা

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৯:০৭ পিএম

মধুর পাশ নিয়ে বনে প্রবেশ করেছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মৌয়ালরা। শনিবার  দুপুরে (১ এপ্রিল) বনবিভাগের প্রহরায় মৌয়ালরা নৌকায় করে একযোগে মধু আহরণের জন্য বনে প্রবেশ করেছে। দুই মাস বনে অবস্থান করে তাদের মধু সংগ্রহের কথা রয়েছে। 

তবে অভয়ারণ্য এলাকায় ঢুকে মধু আহরণ নিষিদ্ধ থাকায় কাঙ্ক্ষিত মধুর দেখা পাবেন কিনা তা নিয়ে শঙ্কিত মৌয়ালরা। এছাড়া বিরূপ আবহাওয়ার কারণে গত বছর গরান গাছে সময় মতো ফুল আসেনি। তাই ওই বছর কাঙ্ক্ষিত মধুর দেখা পাননি মৌয়ালরা।

বনবিভাগ জানায়, এ বছর এখন পর্যন্ত ৩৪টি  মধুর পাশ হয়েছে এবং এ সব পাশের অনুকূলে প্রায় ২৫০ জন মধু সংগ্রহকারী বনে প্রবেশ করেছে। ৩০ জুন পর্যন্ত তারা বনে অবস্থান করে মধু সংগ্রহ করবেন। 

বন সংলগ্ন শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী গ্রামের মৌয়াল মো. ইউনুস আলী হাওলাদার, চালিতাবুনিয়া গ্রামের মো. ইসমাইল হোসেন, বগী গ্রামের মো. কামাল হোসেন জানান, পূর্ব সুন্দরবনের দুধমুখি, কোকিলমুনি, টিয়ারচর, ছাপড়াখালী, কচিখালী, কটকা এলাকায় বেশি মধু পাওয়া যায়। কিন্তু এসব জায়গা অভয়ারণ্য ঘোষণা করায় বনবিভাগ মধু আহরণে বাধা দেয় বনরক্ষিরা। এ কারণে অনেক খরচ ও কষ্ট করেও আশানুরূপ মধুর দেখা না পেয়ে লোকসান গুনতে হয়। অভয়ারণ্য এলাকায় মধু আহরণ করার সুযোগ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান তারা। 

আরও পড়ুন: বান্ধবীকে পুলিশ পরিচয় দিয়ে পুলিশের হাতেই আটক তরুণ

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, অভয়ারণ্য ঘোষিত এলাকায় মধু আহরণ নিষিদ্ধ। মৌয়ালরা যাতে বনের কোনো ক্ষতি না করতে পারে সে দিকে বনরক্ষিরা সর্তক দৃষ্টি রাখছে। ২০২১-২২ অর্থ বছরে পূর্ব সুন্দরবন থেকে ৬০০ কুইন্টাল মধু আহরণের লক্ষ্যমাত্রা নিয়ে মাত্র ২২৮ কুইন্টাল মধু সংগ্রহ করা করা সম্ভব হয়। প্রাকৃতিক কারণে গত বছর আশানুরূপ মধু পায়নি মৌয়ালরা। এ বছর আবহাওয়া ভালো আছে, মধু আহরণে লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করা হবে।  


একাত্তর/এসি

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর