বান্ধবীকে পুলিশ পরিচয় দিয়ে পুলিশের হাতেই আটক তরুণ

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৪:৫৭ পিএম

কুমিল্লায় পুলিশ পরিচয়ে প্রতারণায় এক তরুণ আটক হয়েছেন। এসময় তার কাছ থেকে একটি পুলিশের নকল আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তরুণের নাম মো. সাগর হোসেন (১৯)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (১ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান। 

পুলিশ সুপার জানান, পুলিশের পোশাক পড়ে বান্ধবীকে নিয়ে রিকশায় করে বেড়াচ্ছিলেন সাগর। এসময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সাগর জানায় তিনি ভুয়া পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন: রাস্তায় পড়ে থাকা মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

এসপি জানান, কিছুদিন আগে সাগর বান্ধবীকে জানায় পুলিশ কনস্টেবল নিয়োগে তার চাকরি হয়েছে। এসময় পুলিশের পোশাক পড়ে বান্ধবীকে ছবি তুলেও পাঠায়। এরই মধ্যে ওই বান্ধবীকে নৌ-বাহিনীতে চাকরির প্রলোভন দেন। এখানে শেষ নয়, সাগর ওই বান্ধবীর সঙ্গে চলা ঘনিষ্ঠ আরেক বান্ধবীকেও ওই চাকরির প্রলোভন দেন। এজন্য শুক্রবার পুলিশের পোশাক পড়ে চান্দিনায় আসেন। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর