কলাগাছের সুতার বুননে প্রথমবার তৈরি হলো শাড়ি

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৬:০৬ পিএম

কলাগাছের তন্তু থেকে সুতা আর সেই সুতা দিয়ে বিভিন্ন ব্যবহারিক পণ্য সামগ্রী তৈরি করা হলেও, এবার সেই কলাগাছের সুতা দিয়ে প্রথমবারের মত শাড়ি তৈরি করেছেন পাহাড়ের নারীরা।

২০২১ সালের অক্টোবর মাসে কলাগাছের তন্তু থেকে সুতা ও বিভিন্ন পণ্য তৈরির উদ্যোগ নেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি। নিজ উদ্যোগে দীর্ঘদিনের চেষ্টায় কারিগরের মাধ্যমে অবশেষে তিনি সফল হয়েছেন কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরিতে। আর সেই শাড়িটি নিজ হাতে তৈরি করেছেন মৌলভীবাজারের কারিগর ও বুনন শিল্পী রাঁধাবতি দেবী।

রাঁধাবতি একাত্তরকে বলেন,কলাগাছ থেকে সুতা আর সেই সুতা থেকে ব্যাগ, জুতা, ফাইল, পাপোস, ফুলদানি ও কলমদানিসহ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের হস্তশিল্প। তবে প্রথমবারের মত বান্দরবানে তৈরি করা হয়েছে কলাগাছের সুতার শাড়ি।

পাহাড়ের বনজ সম্পদের ব্যবহার ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এলাকার নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কলাগাছের সুতা থেকে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরির পাশাপাশি শাড়ি তৈরির স্বপ্ন ছিল বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজির। আর সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষে মৌলভীবাজার থেকে নিয়ে আসা হয় বুনন শিল্পী রাঁধাবতিকে দেবীকে। মাত্র ১৫ দিনের চেষ্টায় রাধাবতি এক কেজি সুতা দিয়ে সফলভাবে তৈরি করতে সক্ষম হন কলাগাছের সুতার শাড়ি।

image


উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থী নারীরা জানান, কলাগাছের সুতা থেকে শাড়ি তৈরির প্রশিক্ষণ পেয়ে তারা খুশি। তবে তারা এখন যে পারিশ্রমিক পাচ্ছেন তা খুবই কম জানিয়ে তারা বলেন, তৈরিকৃত শাড়ি ও বিভিন্ন পণ্যসামগ্রী বাজারজাত হলে তাদের পারিশ্রমিক আরও বাড়বে বলে আশা তাদের।

বান্দরবান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী বলেন, বান্দরবান একটি পর্যটন জেলা। এখানে ঘুরতে আসা দেশি-বিদেশী পর্যটকদের কাছে পাহাড়ের হস্তশিল্পের ব্যাপক চাহিদা রয়েছে।

কলাগাছের তন্তুর সুতা থেকে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প ও শাড়ি পর্যটন শিল্পের বিকাশে একটি বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

image


তিনি বলেন, ‘এই হস্তশিল্প পাহাড়ের নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বড় ধরণের সহায়তা করবে। বিষয়টি ভেবে জেলা প্রশাসনের উদ্যোগ তারা প্রাথমিকভাবে কাজ শুরু করেন।’

এরইমধ্যে বান্দরবান সদরের ৪০ জন, লামায় ৪০ জন, আলীকদমে ৩০ জন ও রুমা উপজেলায় ৩০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তারা বিভিন্ন পণ্যসামগ্রী ও শাড়ী তৈরি কাজ করছেন।

আরও পড়ুন: সরিষাবাড়ীতে ২০ বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ!

বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজি বলেন, পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, নারীদের কর্মসংস্থান এবং পাহাড়ের বনজ সম্পদকে কাজে লাগানোর কথা বিবেচনা করে তিনি কলাগাছের তন্তু থেকে সুতা এবং বিভিন্ন হস্তশিল্প তৈরির উদ্যোগ নিয়েছেন। পরে মৌলভীবাজার থেকে তাঁতশিল্প রাধাবতিকে নিয়ে আসেন এবং শাড়ি বানানো উদ্যোগ নেন।

‘শিগগিরই কলাগাছের তন্তুর সুতা দিয়ে শাড়ি ও বিভিন্ন হস্তশিল্প বাণিজ্যিকভাবে উৎপাদন ও বাজারজাত করা হবে।’


একাত্তর/এসজে

পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর