পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বৃদ্ধ নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০৩:২৩ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ও আরেকজন আহত হয়েছেন। 

রোববার (২ এপ্রিল) ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্ত মেইন পিলার ৮৬৪ কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রবিউল ইসলাম (৫৩) উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চান মিয়ার পুত্র । অপরদিকে গুলিবিদ্ধ হয়ে আহত শহিদুল (২৯) গোপনে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার পুত্র ।

তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভোরে পাটগ্রাম উপজেলার শমসেরনগর বিওপির সীমান্তের মেইন পিলারের ৮৬৪ হতে ১০ গজ ভারতের অভ্যন্তরে মেডিক্যাল ব্রিজ নামক স্থানে বাংলাদেশী ৭-৮ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতীয় অংশে প্রবেশ করলে ভারতে কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন চুঙ্গারখাতা ক্যাম্পের টহল দল তাদের উদ্দেশ্য করে দুই রাউন্ড ফায়ার করে। এতে বাংলাদেশী চোরাকারবারি রবিউল ইসলাম (৫৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। অপরদিকে  শহিদুল (২৯) বামপায়ে গুলিবিদ্ধ হয়ে রংপুরে অজ্ঞাত স্থানে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন: কালীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে বোমা হামলা, একজন আহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।  বিষয়টি আমরা তদন্ত করছি। 

পাটগ্রাম থানা পুলিশরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নিহত রবিউল পেশায় ভ্যানচালক। গতরাতে ভারত থেকে গরু আনতে যান তিনি। সকালে সীমান্ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/জো 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর