কালীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে বোমা হামলা, একজন আহত

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০২:০৭ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে বোমা হামলাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় অন্তত চারটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

রোববার (২ এপ্রিল) সকালে উপজেলার বড় শিমলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। 

স্থানীয়রা জানায়, সকালে উপজেলার বড় শিমলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাজীপাড়া এলাকার কয়েকটি বাড়িতে অতর্কিত হামলা চালায় ২৫-৩০ জনের একটি গ্রুপ। তাদের সবার হাতে দেশীয় অস্ত্রশস্ত্র, দাঁ, রামদা, চাইনিজ কুড়াল ছিল। এসময় তারা আনারুল ও জব্বারের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। হামলার সময় আনারুল ও জব্বার মাঠে ছিল। তাদের স্ত্রী-সন্তানেরা ভয়ে বাসার ছাদে আশ্রয় নেয়।

image

স্থানীয়রা আরও জানায়, এসময় হামলাকারীরা বাসার ছাদ লক্ষ্য করে দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়াও আশেপাশে আরও দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এসময় বোমার বিস্ফোরণ ঘটানোর সময় সবুজ নামে এক যুবক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়। 

আরও পড়ুন: মুজিবনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে কয়টি বোমার বিস্ফোরণ ঘটেছে সেটি এখন নিশ্চিত নয় বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর