সেপ্টেম্বরে ভাঙ্গা-মাওয়ায় নিয়মিত ট্রেন চলবে: রেলমন্ত্রী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৫:২১ পিএম

আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতুর মাওয়া স্টেশনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান তিনি।

আজ দুপুরে পদ্মাসেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালু করা হয়। দুপুর ১টা ১৮ মিনিটে ভাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে বিকেল ৩টা ২০ মিনিটে মাওয়া রেল স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন।

সেখানে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী আরো বলেন, আজ পদ্মাসেতুর ওপর দিয়ে ট্রেন চলে পদ্মা সেতুর পুর্নাঙ্গতা পেল। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে কাজ করতে হবে। দক্ষিণবঙ্গবাসীর সাথে রেল যোগাযোগ এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, পুরো প্রকল্পের অগ্রগতি ৭৪ শতাংশের বেশি। আর পুরো প্রকল্পকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া অংশের অগ্রগতির ৭২.৫ শতাংশ, মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি ৯১ শতাংশ এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের অগ্রগতি ৬৮ শতাংশ।

মন্ত্রী বলেন, আমরা ৪৫টি কোচ পেয়েছি। আরো ৫৫টি কোচ আমাদের পাওয়ার অপেক্ষায় রয়েছে। আমরা যে পরিকল্পনা নিয়েছিলাম আশা করছি, সেগুলো যুক্ত করতে পারবো।

প্রকল্প ব্যয় বাড়তে পারে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পের ব্যয় বাড়ার বিষয়টি এখনই বলা যাচ্ছে না। আগামী জুনে হয়ত বলা যাবে প্রকল্পের ব্যয় বাড়বে কি না।

আরও পড়ুন: দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৫.২ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংক

পদ্মা সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো রেল চলাচলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. সোবহান গোলাপ এমপি, ফরিদপুর- ৪ আসনের সাংসদ মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলিসহ সেনাবাহিনী ও রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


একাত্তর/আরএ

যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। এ সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর