রূপগঞ্জে জমি বিরোধে বাড়িতে আগুন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৫:০৫ পিএম

নারায়ণগঞ্জে রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের একটি বসত ঘর পুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার ভোরে উপজেলার মধুখালী এলাকায় এই ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে  হাসেম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ রাসেল ও তার পরিবারের লোকজন জানিয়েছেন, তাদের সঙ্গে একই এলাকার মমিন, হাসেম, হাবিব ও আবুল হোসেনর জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার সেহেরির পর তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাসেলের বাড়ী ঘরে হামলা ও ভাংচুর করে।

রাসেল জানান,এসময় বাধা দেয়ায় হামলাকারীরা তার মা রাশিদা বেগমকে মারধোর করে । এক পর্যায়ে পেট্রোল  দিয়ে বসত ঘরে আগুন জ্বালিয়ে দেয়।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  ততক্ষণে পুরো বসত ঘরটি আগুনে পুড়ে যায়।

আরও পড়ুন: দলীয় সমাবেশে ছাত্রদলের বোমা হামলা, গুলি বর্ষণ, ভাঙচুর

ঘটনার পর রাসেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, অগ্নি সংযোগের ঘটনায় হাসেম নামে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

একাত্তর/আরবি

হত্যাসহ ৪০টিরও বেশি মামলার আসামি মোশা বাহিনীর প্রধান ‘শীর্ষ সন্ত্রাসী’ মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গার্মেন্টসের কাপড় বোঝাই একটি কাভার্ড ভ্যানের চালককে কুপিয়ে গাড়িসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল উপজেলার ভুলতা এলাকা থেকে লুট করে নিয়ে গেছে ডাকাতদল।শনিবার রাতের এ ঘটনায় পর রোববার...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর