দলীয় সমাবেশে ছাত্রদলের বোমা হামলা, গুলি বর্ষণ, ভাঙচুর

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৪:৪২ পিএম

নরসিংদীতে বিএনপি দলীয় সভা চলার মধ্যেই বোমা হামলা, গুলি বর্ষণ ও ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। 

এসময় এক সিএনজি চালকে কুপিয়ে জখম করা হয়েছে। টেলিভিশন সাংবাদিকের ওপর আক্রমণ চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বিএনপি কার্যালয়ের পাশাপাশি বেশকিছু দোকানপাটও ভাংচুর করেছে তারা। 

বুধবার দুপুর দুইটার দিকে নরসিংদীর চিনিশপুরে বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। 

বিএনপি দলীয় সূত্র প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগামী ৮ই এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি রয়েছে। ওই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বুধবার দুপুরে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন, বেলাবো-মনোহরদী আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল সহ বিএনপির নেতারা ঘরোয়া প্রস্তুতি সভা করছিল।

image


হঠাৎ করেই বিএনপির পদবঞ্চিত নেতা মাইনুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে একদল নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে বসে। তারা কার্যালের ফটক ভাংচুরের পাশাপাশি দফায় দফায় ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। 

এরমধ্যে জেলাখানার মোড়ে হাসান নামে এক সিএনজি চালককে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। তাকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হয়েছে। এক টেলিভিশন সাংবাদিকের মোটরসাইকেলসহ একটি অটোরিকশার শোরুম ভাঙচুর চালায় ছাত্রদলের নেতাকর্মীরা। 

আরও পড়ুন: আতিয়া মহলে জঙ্গি হামলার তিন অভিযুক্ত খালাস

সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আগে তেকেই উত্তেজনা চলছিল। বোমা হামলা গুলিবর্ষণের আগে বিএনপির কার্যালয়ের সমনে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।


একাত্তর/আরবি  

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী (২৮)।
খুলনায় বিএনপির একটি কার্যালয়ে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কার্যালয়ে থাকা ইমদাদুল হক নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন বিএনপির এক নেতাসহ দুইজন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর