‘শীর্ষ সন্ত্রাসী’ মোশাকে গ্রেপ্তার করেছে র‍্যাব

আপডেট : ৩১ মে ২০২৩, ১১:২৫ পিএম

হত্যাসহ ৪০টিরও বেশি মামলার আসামি মোশা বাহিনীর প্রধান ‘শীর্ষ সন্ত্রাসী’ মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে মোশাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলা ও গুলিবর্ষণ ঘটনার মূলহোতা মনে করা হচ্ছে এই মোশাকে। 

হত্যা, ধর্ষণ, হত্যাচেষ্টা, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে বিষয়ে ৪০ টিরও বেশি মামলায় মোশা অভিযুক্ত বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। 

গত ২৬ মে ৭০ থেকে ৮০ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, শটগান, ইটপাটকেলসহ পুলিশের ওপর হামলা চালায়। ওই সময় ককটেল ফাটিয়ে অত্র এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। নিজেদের রক্ষায় পুলিশ সদস্যরা ২২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, মোশার নেতৃত্বেই পুলিশের ওপর সন্ত্রাসী ওই হামলা চালানো হয়েছিল। 


একাত্তর/আরবি 

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর