খাগড়াছড়িতে শনিবার ১৪৪ ধারা জারি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৫:০৯ পিএম

খাগড়াছড়িতে জেলা বিএনপি ও জাতীয় শ্রমিক লীগ শনিবার একই স্থানে পাল্টাপাল্টি ইফতার পার্টির কর্মসূচি দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

শুক্রবার খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।

জেলা ম্যাজিস্ট্রেটের ওই আদেশে বলা হয়, কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে ৮ এপ্রিল জেলা বিএনপি ইফতার মাহফিল আয়োজন করেছে। অন্যদিকে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখাও একই স্থানে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ করবে বলে জানায়। একই স্থানে দুইটি সংগঠনের ইফতার পার্টি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে আশঙ্কায় শনিবার সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে, এক সংবাদ সম্মেলনে খাগড়াছড়িতে শনিবারের পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলে বাঁধা দিলে অবরোধ কর্মসূচি পালনের হুমকি দিয়েছে জেলা বিএনপি।

আরও পড়ুন: বান্দরবানে সন্ত্রাসীদের গোলাগুলিতে আটজন নিহত

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য ওই এলাকায় সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। 


একাত্তর/জো

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর