নেত্রকোনায় ফুফুর বাড়ি বেড়াতে এসে পুকুরের পানি ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলার দুর্গাপুরে উপজেলার সদর ইউনিয়নের চারিয়া মাসকান্দার পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম মাহবুব (৮)। উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের খলিলুর রহমানের ছেলে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফুফুর বাড়িতে বেড়াতে আসে মাহাবুব। শুক্রবার দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে এক পর্যায়ে ডুবে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মাহাবুবের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
একাত্তর/এসি
