হবিগঞ্জে টেঁটাযুদ্ধে যুবক নিহত, আহত ৫০

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১১:১৮ পিএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে জাহাঙ্গীর আলম নামে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন। 

শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে নিহত জাহাঙ্গীর আলম উপজেলার কুশিয়ারতলা গ্রামের ধলাই মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, কুশিয়ারতলা গ্রামের কাছুম আলী ও মক্রমপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজমান মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় দু'পক্ষের লোকজন হাঁকডাক দিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে নেমে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। 

পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। তার বুকের সামনের দিকে টেঁটা ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে চার জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: গ্রেপ্তারের আড়াই ঘণ্টা পর ছাড়া পেলেন খালেদার উপদেষ্টা

এদিকে আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবু হানিফ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর