অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতার টিকটক, দল থেকে অব্যাহতি

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১০:৪৩ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লাল মৃধা নিজের ফেসবুক আইডিতে দেশীয় অস্ত্রের টিকটক ভিডিও পোস্ট করে আলোচনায় এসেছেন। ঘটনার পর থেকে তাকে খুঁজছে পুলিশ। ভিডিও পোস্টের একদিন পরে ওই নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ছাত্রলীগ।

রোববার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে নিজের আইডিতে টিকটক ভিডিওটি পোস্ট করেন বিল্লাল মৃধা। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হলে প্রায় চার ঘণ্টা পর তিনি পোস্টটি মুছে দেন। ততক্ষণে এটি ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বিল্লাল মৃধা গণমাধ্যমকর্মীদের বলেন, টিকটক ভিডিওটি আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে ঠিকই, কিন্তু এটা আমি পোস্ট করিনি। কয়েক মাস আগে আমার মোবাইলটি চুরি হয়ে যায়। এরপর আজ সকালে কে বা কারা আমার আইডিতে টিকটক ভিডিও পোস্ট করেন। পরে যখন জানতে পেরেছি তখন ডিলিট করে দিয়েছি।

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী তমাল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে এমনটি কাম্য নয়। তবে এটি তার ব্যক্তিগত বিষয়।

সোমবার জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিল্লাল মৃধাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ বলেন, সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানো নির্দেশ প্রদান করা হয়েছে।

image


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিষয়টি জানতে পেরে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল তবে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তাকে খোঁজা হচ্ছে।

আরও পড়ুন: রূপগঞ্জে সাংবাদিক হত্যাচেষ্টা মামলায় দুইজন গ্রেপ্তার

এর আগে গত ২৭ মার্চ কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব ওরফে সুদেব বিশ্বাসের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।


একাত্তর/আরএ

ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর