কক্সবাজারে অস্ত্র ব্যবসায়ী চক্রের তিন সদস্য আটক

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৪:৫৪ পিএম

কক্সবাজারে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে রাইফেলের তাজা গুলি ১২টি,  রাইফেলের ভাঙা  গুলি তিনটি এবং, এক হাজার ৫০০ পিস রাইফেলের বুলেট জব্দ করা হয়। 

সোমবার (১০ এপ্রিল) বিকেলে জেলার রামু উপজেলার ঈদগড়ের গজালিয়া ঢালারমোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. হুমায়ন কবীর, মো. রিয়াজ উদ্দিন ও মো. আব্দুল মালেক। তাদের মধ্যে হুমায়ন ও রিয়াজকে ঘটনাস্থল থেকে এবং মালেককে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়ন থেকে আটক করা হয়। 

বুধবার (১২ এপ্রিল) দুপুরে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। 

তিনি জানান, ১০এপ্রিল বিকালে গজালিয়া ঢালারমোড় নামক স্থানে ডিবির টিম একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে তাতে তল্লাশি চালায়। এসময় গুলিসহ দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ১১ এপ্রিল দিবাগত রাতে মো. আব্দুল মালেককে আটক করে গোয়েন্দা পুলিশ। 

আরও পড়ুন: পাহাড়ে বৈশাখের ঢাকে কাঠি, ভাসলো বিজুর ফুল

আটকদের নামে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সাহায্যে অন্যদের থেকে অস্ত্র উদ্ধার অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

কক্সবাজারের রামুতে কালু বড়ুয়া নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ও পুলিশের দাবির সঙ্গে পরিবারের তথ্যে অমিল পাওয়া গেছে। পুলিশ বলছে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে এই খুন, তবে নিহতের...
কক্সবাজার সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইনে বাংলাদেশি এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার শিশুসহ চার যাত্রী নিহত হয়েছে। শনিবার (২ আগস্ট) জেলার রামু উপজেলার রশিদনগর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৯ জন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর