কক্সবাজারে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার চার যাত্রী নিহত

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার শিশুসহ চার যাত্রী নিহত হয়েছে। শনিবার (২ আগস্ট) জেলার রামু উপজেলার রশিদনগর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান নিহতরা হলেন- অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। নিহত আরেকজন নারী। তবে তার পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। 

রশিদনগর ইউনিয়ন পরিষদের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বদি আলম জানান, ওই রেল ক্রসিংয়ে অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে অটোর যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। এখন পর্যন্ত চালক, দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। 

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর