গরমে ডায়রিয়া রোগী বাড়ছে ফকিরহাটে

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১১:১৩ এএম

বাগেরহাটের ফকিরহাটে গরমে ডায়রিয়া বেড়ে যাওয়ায় প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। 

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, বুধবার সকাল থেকে ২৪ ঘন্টার মধ্যে ১২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। প্রতিদিন প্রায় ৬ থেকে ১০জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

সরেজমিনে দেখা গেছে, ভর্তি হওয়া রোগীদের মধ্যে বয়স্করাই বেশী। অনেকে হাসপাতালের বহির্বিভাগে দেখিয়ে ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। 

সরকারি হাসপাতালের বাইরেও বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অনেকে চিকিৎসা নিচ্ছেন। 

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, প্রচণ্ড দাবদাহে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। ডায়রিয়া মোকাবেলায় যথেষ্ট পরিমাণ স্যালাইন ও ওষুধ মজুদ রয়েছে।

ডায়রিয়া থেকে রক্ষা পেতে পচা-বাসি খাবার না খাওয়া, ঘন ঘন বিশুদ্ধ পানি পান করা এবং প্রখর রোদে বের না হওয়ার পরামর্শ দেন তিনি। 


একাত্তর/আরবি

সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর